ঢাকা, ০৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার ॥
নি¤œ
আয়ের মানুষের বাহন হিসেবে পরিচিত সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া গত ১
নভেম্বর ২০১৫ হতে মালিক-চালকদের চাহিদা অনুযায়ী নির্ধারণের পরও এই বাহনে
মালিক-চালকদের কাছে যাত্রী সাধারণ অসহায় বলে দাবী করেছে বাংলাদেশ যাত্রী
কল্যাণ সমিতি।
দেশীয় প্রাকৃতিক গ্যাসে পরিচালিত নামমাত্র খরচে অপারেশন
সুবিধার এই বাহনটির মালিক ছাড়া চালক-যাত্রী কেউ লাভবান হচ্ছে না বলে দাবী
করেছে সংগঠনটি।
যাত্রী তথা সাধারণ মানুষের মতামত সম্পূর্ণ উপেক্ষা করে
মালিক-চালকদের নিয়ে তাদের মনপূত ভাড়া ও দৈনিক জমা নির্ধারণের পর “কেমন চলছে
অটোরিক্সা?” তা পর্যবেক্ষণ করতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গণপরিবহনে
ভাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ উপ-কমিটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা
মহানগরীতে গত ২ দিন ধরে পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, গুলিস্তান, মতিঝিল,
ফার্মগেট, মহাখালী, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ী, কমলাপুর রেল ষ্টেশন,
সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা পর্যবেক্ষণ করে। এসব এলাকায় প্রায় ২২৫টি
অটোরিক্সা চালক ও ২৪৭ জন যাত্রীর সাথে কথা বলে। এতে ১৯৮টি সিএনজি অটোরিক্সা
মিটারে চলাচল করছে বলে চালক-যাত্রী প্রতিনিধিদল জানিয়েছে। বাকি ২৭টি
অটোরিক্সার ১০টিতে কোন মিটার পাওয়া যায় নি। ১৭টি অটোরিক্সা চালক বা যাত্রীর
ইচ্ছায় চুক্তিতে চলাচল করতে দেখা গেছে।
উল্লেখ্য যে, জেএসসি ও জেডিসি
পরীক্ষার দিন নতুন বর্ধিত ভাড়া কার্যকর করায় ঐ দিন মিটার জটিলতা সহ নানা
কারণে অর্ধেকেরও বেশি অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় পরীক্ষার্থীসহ নগরীর
যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ে যা যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে উঠে
আসে। এছাড়াও পর্যবেক্ষণে দেখা যায়, মিটার চালু করে চলাচল করলেও অধিকাংশ
অটোরিক্সা গোপনে চুক্তিতে চলাচল করছে। সরকার নির্ধারিত বর্ধিত দৈনিক জমা
৯০০ টাকা হলেও সিংহভাগ অটোরিক্সার মালিকরা ইচ্ছে মত জমা আদায় করছে বলে
চালকরা জানিয়েছে। ৯২ শতাংশ যাত্রীর অভিযোগ অটোরিক্সা চালকরা এখনো যাত্রীদের
পছন্দের গন্তব্যে যেতে রাজি হয় না।
পর্যবেক্ষণকালে প্রতীয়মান হয় যে,
যাত্রীদের চাহিদার তুলনায় এই বাহনের সংখ্যা কম। ফলে চালকদের ইচ্ছার কাছে
যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। তাই কোন কোন ক্ষেত্রে বেশি ভাড়া দিয়েও গোপন
চুক্তিতে যাতায়াতে বাধ্য হচ্ছে যাত্রীরা। অতিরিক্ত দৈনিক জমা ও আনুসঙ্গিক
খরচের পুরোটাই যাত্রীদের কাঁধে চাপিয়ে দেয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগে
জানান।

No comments:
Post a Comment