Thursday, November 5, 2015

এমপিওভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত নন্-এমপিও শিক্ষক-কর্মচারীদের জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত

ষ্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নি¤œ মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচীর ৬ষ্ঠ দিন সকাল এগারটায় বিশিষ্ট কলামিষ্ট আবুল মকসুদ, সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন ও দৈনিক শিক্ষা বার্তার সম্পাদক এন.কে রাশেদা-এর অনুরোধে অনশন কর্মসূচী স্থগিত করে তাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে পুনরায় লাগাতার অবস্থান কর্মসূচী অব্যাহত রাখার ঘোষণা দেন। এর আগে দীর্ঘ ৬ দিনের অনশনের কারণে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বহু সংখ্যক শিক্ষক-কর্মচারীকে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এবং অনেককে বিভিন্ন ঔষধের দোকান থেকে ঔষধ এনে জরুরী চিকিৎসা দেওয়া হয়। অনশন কর্মসূচীর আগে শিক্ষক-কর্মচারীরা ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেন। শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফিরে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে অবস্থান কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই লক্ষ্যে তাঁরা গতকাল আন্দোলনের ১১তম দিনে ৫ নভেম্বরও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী অব্যাহত রাখেন। অবস্থান কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ, বাসদের কেন্দ্রীয় শ্রমিক ফ্রন্টের সভাপতি আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সচিবালয়ের অনতি দূরে অনশনরত শিক্ষকদের শিক্ষামন্ত্রী বা সরকারের কোন প্রতিনিধি খোঁজখবর না নেয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা সরকারের প্রতি শিক্ষকদের ন্যায্য দাবি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ন্যায্য দাবি মেনে নেওয়া আহ্বান জানান। শিক্ষক নেতৃবৃন্দ সারাদেশের নন্-এমপিও শিক্ষক-কর্মচারীদের ঢাকায় এসে আন্দোলনে সরাসরি যোগদান এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে কর্মসূচিতে সমর্থন জানানোর উদাত্ত আহ্বান জানান।

No comments:

Post a Comment