মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নি¤œ মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সকল নন্-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ‘নন্-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’ এবার এমপিওভুক্তির দাবিতে “গণসংহতি সমাবেশ” এর ঘোষণা দিয়েছে। শনিবার আন্দোলনের ১৩তম দিনেও অবস্থান কর্মসূচী পালনের সময় শিক্ষক নেতারা “আগামীকাল ৮ নভেম্বর সকাল ১১:০০ টায় গণসংহতি সমাবেশ” শুরু হবে বলে জানান। উল্লেখ্য এর আগে শিক্ষক-কর্মচারীরা ২৬-২৭ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ও ২৮-২৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেন। তারপর ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত লাগাতার ৬ দিন অনশন কর্মসূচী পালন করেন। দীর্ঘ ৬ দিনের অনশনের কারণে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ও বিশিষ্ট নাগরিক সমাজের অনুরোধের ফলে তারা অনশন কর্মসূচী আপাতত প্রত্যাহার করে নেন। কিন্তু তারপরও এমপিওভুক্তির দাবি আদায় না হওয়ায় অবস্থান কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং আবারো জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। আজ আন্দোলনের ১৩ তম দিনে ৭ নভেম্বরও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালনকালে যশোরের জসিম উদ্দিন নামে এক শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শিক্ষক নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় সরকারের কোন প্রকার সাড়া না পাওয়ায় হতাশা, তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আগামীকালের গণসংহতি সমাবেশে তাদের ন্যায্য দাবির প্রতি একাত্বতা জানিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিসহ দেশের প্রতিটি সচেতন নাগরিককে কর্মসূচিতে উপস্থিত হয়ে সমর্থন জানানোর উদাত্ত আহ্বান জানান। সেই সঙ্গে শিক্ষক নেতৃবন্দ সারাদেশের সকল নন্-এমপিও শিক্ষক-কর্মচারীদের ঢাকায় এসে আন্দোলনে সরাসরি যোগদান করে আন্দোলনকে আরো গতিশীল করতে আহ্বান জানান।

No comments:
Post a Comment